Header ADS

মহানবী (সঃ)-এর পিতার পরিচয়


মহানবী (সঃ)-এর পিতার পরিচয়

তাঁর পিতার নাম ছিল আব্দুল্লাহ। তাকে ইসমাঈল (আঃ)-এর মত যবীহ বলা হত। আর তার ইতিবৃত্ত এই যে, আব্দুল মুত্তালিব নযর (মানত) মানলেন যে, তার যদি ১০টি পুত্র সন্তান হয়, তাহলে তাদের মধ্যে একজনকে তিনি কাবার নিকট যবেহ করবেন। অতঃপর ১০টি পুত্র হয়ে গেলে তিনি তাদের মাঝে কাকে যবেহ করবেন তা দেখার জন্য লটারী করলেন। লটারীতে নাম এল
আব্দুল্লাহর। কুরাইশ তাকে যবেহ করতে বাধা দিল। আব্দুল মুত্তালিব বললেন, তাহলে আমি আমার ন্যর কি করব? লােকেরা তাকে পরামর্শ দিল যে, আব্দুল্লাহর বদলে ১০টি উট কুরবানী
করুন। ১০টি উট ও আব্দুল্লাহর মাঝে লটারী করা হলে আব্দুল্লাহর নামই বেরিয়ে এল। আব্দুল মুত্তালিব বড় দুশ্চিন্তায় পড়লেন। এরপর আরাে ১০টি উট বৃদ্ধি করে লটারী করলেও তারই নাম
এল। এইভাবে বৃদ্ধি করতে করতে যখন উট ১০০টি পূর্ণ হল, তখন লটারী করে দেখা গেল উটের নাম এসেছে। ফলে তার বিনিময়ে ১০০টি উট যবেহ করা হল। আর তখন থেকেই কুরাশই
তথা আরবে মানুষ হত্যার দন্ড হিসাবে ১০০টি উট দেওয়ার আইন প্রচলিত হয়ে গেল এবং আল্লাহর রসূল (সঃ) ও ইসলামে সেই আইনকে বহাল রাখলেন।

Post a Comment

0 Comments