Header ADS

ওয়েবসাইট সম্পর্কে


বিসমিল্লাহির রহমানির রহীম
সকল প্রশংসা আল্লাহর জন্য, আমরা তাঁরই প্রশংসা করি এবং তাঁর নিকট সাহায্য চাই আমরা তাঁর সমীপে অনুতপ্ত হয়ে তাওবা করি, আশ্রয় প্রার্থনা করি কুপ্রবৃত্তি দুষ্কৃতি থেকে আল্লাহ যাকে সৎ পথ প্রদর্শন করেন, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন, তাকে কেউ সৎ পথে পরিচালিত করতে পারে না সাক্ষ্য প্রদান করছি যে, আল্লাহ ব্যতীত কোন হক্ক মাবুদ নেই তিনি একক, তাঁর কোন শরীক নেই আরো সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা রাসূল আল্লাহ তাঁর উপর রহমত নাযিল করুন রাসূল (সঃ) -এর পরিবার-পরিজন, সাহাবী অনুসারী এবং যারা সৎ কাজে তাঁদের অনুসরণ করবে তাঁদের উপর অনুগ্রহ করুন

সংক্ষিপ্ত বিবরণ:
দিনি কাফেল মূলত বাংলা ভাষায় ইসলামী জ্ঞানের বিভিন্ন উপকরণে সাজানো একটি ওয়েবসাইট বাংলা ভাষাভাষী কম সচেতন আধুনিক তরুণ প্রজন্মের মাঝে মানবজাতির জন্য মহান আল্লাহ তাআলা কতৃক নির্ধারিত পরিপূর্ণ জীবন বিধান ইসলাম -এর সঠিক চিত্র উপস্থাপন এবং ইসলামবিদ্বেষী মিডিয়া আগ্রাসনের এই যুগে সৃষ্ট বিভ্রান্তিসমূহ নিরসনে এই ওয়েবসাইটটি কাজ করে থাকে

লক্ষ্য উদ্দেশ্য:
আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে মহান আল্লাহ তাআলা কতৃক নির্ধারিত পরিপূর্ণ জীবন বিধান ইসলামের সঠিক জ্ঞান সকলের হাতের মুঠোয় পৌছে দেওয়া তথা নির্ভেজাল তাওহীদের প্রচার প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং সেই সাথে ইসলামের আলোয় আলোকিত, সুস্থ, সুন্দর, শান্তিপূর্ণ জীবন সমাজ গড়ার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস
আমরা চাই মন্দের সর্বব্যপী বিস্তৃতির পূর্বেই সুন্দরকে ছড়িয়ে দিতেমন্দ যতটা সহজলভ্য, চাই সুন্দরকে তার চেয়ে বেশি সহজপ্রাপ্য করতে